শিরোনাম
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

রামুর বৌদ্ধবিহারে হামলার বিচার দাবিতে মানববন্ধন

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধবিহারে হামলার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে লালচিং-মৈত্রী বিহারের সামনে এ মানববন্ধন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআন অবমাননার অভিযোগে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুতে কয়েকশ বছরের প্রাচীন বৌদ্ধবিহারসহ ১২টি বিহার ও ২৬টি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার ১০ বছরেও ১৮টি মামলার একটি মামলারও বিচার কাজ শেষ না হওয়ায় মানববন্ধনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, যারা সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়েছিল, তারা দুর্বৃত্ত। আমরা তাদের শাস্তি চাই।

মানববন্ধন ছাড়াও বিহার প্রাঙ্গণে মহাসংঘদান, অষ্টপরিস্কার দান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। রামুর পানেরছড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ সুচারিতা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বক্তব্য দেন রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সভাপতি কেতন বড়ূয়া, সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office