| মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ২১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
আনোয়ার কামাল-এর কবিতা এপিটাফ
আমি কষ্ট কিনতে চেয়েছি
হরেক রকম কষ্ট—
এর কিছু ইথারে ভেসে বেড়ায়
কিছু জমিয়ে রেখেছি নষ্ট রমণীর
ক্ষয়ে যাওয়া যৌবনে।
.
আমি কষ্ট কিনতে চেয়েছি
মায়ের ভালোবাসার দামে
পিতার ভাঁজপড়া কপালের ঘামে
তার জায়নামাজের তসবি দানায়।
.
আমি কষ্ট কিনতে চেয়েছি
সুখের নাগাল না পাওয়া মানুষের
প্রেম আর শরীরের নোনা ঘামে।