| বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ৩৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
রবীন পাণ্ডে’র কবিতা ‘মাঝে মাঝে কষ্টগুলো আসে’
মাঝে মাঝে কষ্টগুলো আসে
আমার সঙ্গে হাসে কাঁদে ,আমাকে কাঁদায়
এগুলো আমাকে চেনা চেনা দুঃখ দিয়ে যায়
যে কষ্টগুলো আরো গভীর ষড়যন্ত্রকারী-
তাদের আসার জানান নেই কিছু
বলা নেই কওয়া নেই চলে আসা;
আমি যেন তাদের বাপের সম্পত্তি
এই যে বাপান্ত করলাম -লজ্জা নেই তাদের
তারা থাকবেই আষ্টেপৃষ্ঠে আমাকে ঘিরে
মাঝে মাঝে দুঃখ বিলাসী হয়ে পড়ি আমি
বুকের গভীরে রক্তক্ষরণ ;মুখে হাসি তবু
আর যখন তোমার মোলায়েমী হাত আমার কপাল ;
আমার চিবুক ;আমার সারাশরীরে মমতা মাখিয়ে দেয়-
দুঃখ গুলোর নয়ন অশ্লুসিক্ত হয়,
তারা সরে পড়ে;তাদের অসহায় মুখগুলি যে কতখানি বিবর্ণ
-তা যদি একবার দেখতে।
—————————————-
পুরুলিয়া, পশ্চিম বঙ্গ