শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সুন্দরবনে এবারও হবে না রাসমেলা

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ১৯ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সুন্দরবনের দুবলার চরে এবারও ঐতিহ্যবাহী রাসমেলা অনুষ্ঠিত হবে না। তবে ৬, ৭ ও ৮ নভেম্ব্বর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পুণ্যস্নান ও রাসপূজা হবে। খুলনায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের মতো এবারও দুবলার চরে শুধু হিন্দু ধর্মাবলম্বীরা যেতে পারবেন। অন্য কোনো ধর্মের লোক ওই তিন দিন যেতে পারবেন না। এবারও কোনো মেলা বা উৎসব হবে না। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য লোকসমাগম কমানোর উদ্দেশ্যে এ সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুবলার চরে যাওয়ার জন্য পাঁচটি রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে দুবলার চর রাসপূজা উদযাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান, তাঁরা রাসপূজায় সব ধর্মের মানুষের যাওয়া-আসার অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুমতি মেলেনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office