শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

আওয়ামী লীগ রাজপথে বিএনপিকে প্রতিহত করবে: আব্দুর রহমান

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপি এই সরকারের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক, আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে তাদের ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে বিএনপির সঙ্গে মোকাবিলা করে তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ।

আজ রোববার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। এজন্য পাড়া-মহল্লা থেকে শুরু করে সকল স্থানে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। পাড়া-মহল্লা পর্যায়ে আওয়ামী লীগ শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হলে নৌকার বিজয় হবেই হবে।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ অন্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office