শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
বিনোদন ডেস্ক

স্ত্রীর তৈরি চিত্রনাট্যে তামিল সিনেমার প্রযোজনায় নামছেন ধোনি

  |   মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আইপিএলে তিনি খেলেন চেন্নাইয়ের দলে। সেই থেকেই ভারতীয় দলের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তামিলনাড়ুর ঘনিষ্ঠতা। সম্পর্কটা এমনই গাঢ় যে মাহিকে সেখানে ‘থালাইভা’ বা নেতা হিসেবেই ডাকা হয়। ক্রিকেটের পর এ বার সেই সম্পর্ককে আরও পাকাপোক্ত করতে ধোনির সংস্থা নামছে তামিল ছবি প্রযোজনায়।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ধোনির স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের ওপর ভর করে তৈরি হচ্ছে একটি পারিবারিক ছবি। যদিও আর পাঁচটা পারিবারিক ছবির সঙ্গে নাকি ধোনি প্রযোজিত ছবির পার্থক্য প্রচুর।

ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল ছবিটির পরিচালনা করবেন রমেশ থামিলমনি। এই রমেশই লিখেছিলেন নতুন প্রজন্মের গ্রাফিক নভেল ‘অথর্ব’।

এদিকে ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। দ্রুত আর্টিস্টদের নাম আর ছবির নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক রমেশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office