শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, প্রাণ গেল অ্যাডভোকেট ও তার ছোট্ট মেয়ের

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ৩০ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

শরীয়তপুর নড়িয়া উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা নামক স্থানে এই দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (৪২) নামে এক অ্যাডভোকেট ও তার ছোট্ট মেয়ে মইশা (৩) নিহত হয়েছেন।

নিহত রাশেদুল ইসলামের বাড়ি শরীয়তপুর জেলার আঙ্গারিয়া ইউনিয়নের ভাসানচর এলাকায়। তিনি শরীয়তপুর জজ আদালতের এপিপি ও শরীয়তপুর আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুসাঈদ বলেন, রাশেদুল ইসলাম নিজেই গাড়ি ড্রাইভ করে চট্রগ্রাম থেকে শরীয়তপুর আসছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই রাশেদুল ও তার ছোট্ট মেয়ের মৃত্যু হয়। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। রোবাবার বাদ আসর শরীয়তপুর আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার প্রথম জানাজা ও নিজ গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office