শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা জেলা আ.লীগের শ্রদ্ধা নিবেদন

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদ্যবিদায়ী কমিটি ও উপজেলা আওয়ামী লীগের সব নেতা এবং ভ্রাতৃপ্রতিম-সহযোগী সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন ভুঁইয়া, ঢাকা জেলার সাবেক সহ-সভাপতি সওকত শাহীন, সাবেক মহিলা সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, সাবেক সদস্য সিরাজুল ইসলাম, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর, সাভার পৌরসভার মেয়র আবদুল গনি, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ সিকদার প্রমুখ।

গত শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের ঢাকা জেলার নতুন কমিটির সভাপতি পদে বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক পদে পনিরুজ্জামান তরুণের নাম ঘোষণা করেন। বেনজীর আহমেদ বিদায়ী কমিটিরও সভাপতি ছিলেন। আর পনিরুজ্জামান তরুণ ছিলেন ওই কমিটির সাংগঠনিক সম্পাদক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office