শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
বিনোদন ডেস্ক

সিনেমায় পান্থ কানাই, থাকছেন তাসনিয়া ফারিণও

  |   রবিবার, ০৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দুই মেরুর দুইজনকে এবার এক হচ্ছেন একটি চলোচ্চিত্রে। একজন লোক ও রক ঘরানার জাত সংগীতশিল্পী পান্থ কানাই অন্যজন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

বলতে গেলে দুইজনেরই এটি প্রথম চলচ্চত্র। চলচ্চিত্রটির নাম ‘দাহকাল’। নির্মাণ করছেন মঈন হাসান ধ্রুব। যদিও এর আগে কলকাতার অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের খাতায় নাম লিখিয়েছেন ফারিণ। তবে ঢাকার ছবিতে এই প্রথম। আর পান্থ কানায়ের প্রথম অভিনয়।

এতে পান্থ কানাই ও তাসনিয়া ফারিণ ছাড়াও অন্যতম চরিত্রে আছেন ‘স্বপ্নজাল’-‘পরাণ’-খ্যাত ইয়াশ রোহান।

এতে পান্থ কানাই অভিনয় করছেন একটি অ্যাড এজেন্সির মালিক হিসেবে। অন্যদিকে ফারিণ হচ্ছেন মডেল। মূলত এজেন্সি প্রধান ও মডেলের মধ্যে নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে ‘দাহকাল’-এর গল্প।

পান্থ কানাই বলেন, আমি তো অভিনেতা না। তাও অভিনয় করলাম। অভিনয়ে এসে দেখলাম কঠিন কাজ। তবে ভালোই পারছি। প্রথমে যদিও একটু আধটু ভুল হচ্ছিল। তবে পরিচালকের অশেষ সহায়তায় সেটা কাটিয়ে উঠেছি।

অভিনয়ের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে নিয়েমিত অভিনয়েরও ইচ্ছে প্রকাশ করলেন পান্থ কানাই।

পরিচালক জানালেন অর্ধেকের বেশি শুটিং হয়েছে ‘দাহকাল’ এর। নতুন বছরের শুরুর দিকেই ছবিটি মুক্তি দেওয়ার চিন্তা তার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office