শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মাদ্রাসার জন্য পৃথক পাঠ্যসূচিসহ ১৩ দফা দাবিতে যশোরে মানববন্ধন

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ১৪ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

মাদ্রাসা শিক্ষার্থীদের স্বতন্ত্র শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন যশোর জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে মাদ্রাসার শতাধিক শিক্ষক অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জন করার উদ্যোগ নিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় চলতি বছর ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এনসিটিবির ৯টি বই পরীক্ষামূলকভাবে পড়ানো হয়। ২০২৩ সাল থেকে ওই বইগুলো সব স্কুল ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে পড়ানোর নির্দেশনা দিয়েছে এনসিটিবি। ওইসব পাঠ্যপুস্তকে সন্নিবেশিত অধিকাংশ ছবি, শব্দ, বাক্য, তথ্য-উপাত্ত ধর্মপ্রাণ মুসলমানদের মর্মাহত এবং তাঁদের সন্তানদের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে শঙ্কিত করে তুলেছে।

তাই জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি, লক্ষ্য উদ্দেশ্য, স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নের কোনো বিকল্প নেই। তবে এজন্য এনসিটিবি, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও জমিয়াতুল মোদার্রেছীনের আলেমদের সমন্বয়ে কমিটি গঠনের মাধ্যমে এ কাজ করতে হবে।

নেতারা একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে শিক্ষকদের এমপিওভুক্তিসহ আরও ১২ দফা দাবি উপস্থাপন করেন।

সংগঠনের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসিন আলীর উপস্থাপনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন মাওলানা আব্দুল ওয়াহেদ, আব্দুল ওহাব ও হায়দার আলী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office