শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সুযোগ পেলে প্রভাসকে বিয়ে করতে চান কৃতি

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

প্রভাস আর আনুশকা শেঠি প্রেম করছেন। যে কোনো সময়ে তারা বিয়েও করবেন। ‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর এমন গুঞ্জন উঠে ভারতীয় শোবিজ অঙ্গনে। কিন্তু সে গুঞ্জন আর সত্যি হয়নি।

এরপর ৪৩ বছর বয়সী প্রভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠল কৃতি স্যাননের সঙ্গে প্রেম করছেন। যদিও বিষয়টি নিয়ে তারা দুজনেই মুখে কুলুপ এঁটেছিলেন। কেউ বিষয়টি নিয়ে টু শব্দও করেনি। তাই অনেকটা ধুয়াশাতেই ছিলো তাদের প্রেমের গুঞ্জন।

এবার মুখ খুললেন কৃতি। শুক্রবার মুক্তি পেয়েছে কৃতি-বরুণ জুটির নতুন সিনেমা ‘ভেড়িয়া’। সিনেমাটির প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে প্রভাসকে নিয়ে মন্তব্য করে নিজের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দেন কৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আলাপচারিতায় কৃতি স্যানন বলেন —‘কখনো সুযোগ পেলে প্রভাসকে বিয়ে করব।’

গত বছর ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কৃতি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়— কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ ও প্রভাসের মধ্যে কার সঙ্গে তিনি ফ্লার্ট, ডেট ও কাকে বিয়ে করতে চান? উত্তরে কৃতি জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট, টাইগারের সঙ্গে ডেট ও প্রভাসকে বিয়ে করতে চান তিনি।

প্রভাসের বিপরীতে ‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি হোন কৃতি। ওম রাউত পরিচালিত এ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস বিপরীতে সীতা চরিত্রে কৃতি স্যানন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office