শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

৫ মাসে আত্মজীবনী লিখেছি, বইমেলায় প্রকাশ পাবে: পান্থ কানাই

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

পান্থ কানাই। তারকা সংগীতশিল্পী। সম্প্রতি ‘আহা রে জীবন’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া স্টেজ শো নিয়েও ব্যস্ত রয়েছেন এই শিল্পী। নতুন গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে-

বেশ বিরতির পর ‘আহা রে জীবন’ গানে কণ্ঠ দিয়েছেন। কেমন হলো এবারের গানটি?

অনেকদিন পর মনের মতো একটি গান গেয়েছি। এর মধ্যে ৯০ দশকের ফিলিংস আছে। গানটি লিখেছেন সিয়াম সরকার। রিপন খানের সুর ও সংগীতে অসাধারণ কথার গানটি গাইতে ভালো লেগেছে। রিপন ভাই একদিন ফোন করে বললেন, তোমাকে ভেবে আমি একটি গান করেছি। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এটি শুনতে বললেন। আমি গানটি শুনে আবেগপ্রবণ হয়েছি। রিপন ভাই খুব যত্ন করে ভয়েস নিয়েছেন। কণ্ঠের ধরন বুঝে তিনি গান করেন। পাঁচ বছর পর কোনো মৌলিক গানে কণ্ঠ দিয়েছি। বলতে পারেন, দীর্ঘদিন পর ভক্তদের জন্য এটি আমার উপহার।

মৌলিক গান আসতে দেরি ছিল কেন?

আমি সব ধরনের গান গাইতে পছন্দ করি না। নিজের পছন্দকে প্রাধান্য দিই। মনের খিদে না মিটলে গান গাই না। পাঁচ বছরে অনেক গান গাওয়ার প্রস্তাব পেয়েছি। মনের মতো ভালো গান পাইনি বলে করিনি।

অভিনয়েও নাম লিখিয়েছেন…

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছি। এটি আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। ছোটবেলায় খল অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতাম। নন্দিত অভিনেতা হুমায়ূন ফরীদির অভিনয় দেখে মনে অভিনয়ে আগ্রহ জন্মেছিল। এ কথা কাউকে কোনোদিন বলিনি। গান-বাজনার ব্যস্ততায় একসময় আর অভিনয় করা হয়ে ওঠেনি। এখন যখন প্রস্তাব পেলাম, তাই ভাবলাম, চেষ্টা করে দেখি।’দাহকাল’ ছবির নির্মাতা মঈন হাসান ধ্রুব আমাকে একদিন ফোনে বললেন, দাদা আপনাকে অভিনয় করতে হবে। বললাম, আমি তো সংলাপ দিতে পারি না। প্রথমে ভয় পেয়েছিলাম, সংলাপ মনে থাকবে কিনা। তিনি আমাকে অভয় দিলেন। যখন ক্যামেরার সামনে দাঁড়ালাম, এক টেকে শট ওকে হলো। ইউনিটের সবাই আমার অভিনয়ের খুব প্রশংসা করেছেন। সিনেমায় আমার চরিত্র বিজ্ঞাপনী সংস্থার কর্ণধারের।

অভিনয়ে কী নিয়মিত হবেন?

আমার কাজ গান-বাজনা করা। এখানেই আমি শতভাগ মনোযোগী। তবে ভালো কোনো গল্প ও চরিত্র পেলে আবারও ক্যামেরার সামানে দাঁড়াবো।

এ সময়ের ব্যস্ততা কী নিয়ে?

স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছে। এরইমধ্যে দেশ ও দেশের বাইরে কোক স্টুডিওর অনেক কনসার্টে অংশ নিয়েছি। মাঝে মধ্যে ‘পান্থ কানাই অ্যান্ড ফ্রেন্ডস’ দল নিয়ে কনসার্টে হাজির হচ্ছি। জানুয়ারি পর্যন্ত স্টেজ শো’র ব্যস্ততা রয়েছে।

শুনেছি, আত্মজীবনী লিখছেন?

হ্যাঁ, ছয় মাস আগে আত্মজীবনী লেখা শুরু করেছিলাম। এখন লেখা শেষ। ‘আমি মুক্তি চেয়েছিলাম’ নামে এই বইটি কিংবদন্তি প্রকাশনা থেকে আগামী বইমেলায় প্রকাশ পাবে। দুই মলাটে রেখেছি জীবনের গল্প। এতে আমার শৈশব, বেড়ে ওঠা, চার পাশ, মিউজিক সার্কেলসহ অনেক বিষয় তুলে এনেছি। ভক্ত-শ্রোতারা বইটির মাধ্যমে আমার সম্পর্কে জানতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office