শিরোনাম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি

এই টিজারে সুঠাম দেহের শুভকে পাওয়া গেল

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

‘মিশন এক্সট্রিম’আরিফিন শুভকে দেখে মন ভরেনি দর্শকদের। যে শুভকে দেখার প্রত্যাশা নিয়ে হলে গিয়েছিলেন দর্শকরা পর্দায় সে শুভ ছিলেন না। দেখানো হয়নি তার ধুন্ধুমার অ্যাকশন এবং ছবিটির জন্য আয়োজন করে শুভ যে শারিরীক পরিবর্তন এনেছেন তার কিছুই! তবে ‘মিশন এক্সট্রিম’-এর দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’ এই প্রত্যাশিত শুভকে দেখা যাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা । তার আঁচ পাওয়া গেলো ছবিটির টিজারে।

গত বছর মুক্তি পেয়েছিল ‘মিশন এক্সট্রিম’। জঙ্গিবাদ দমনের গল্পে এই ছবি প্রথম পার্টে কিছুটা রহস্য রেখেই শেষ হয়। তখন জানানো হয়েছিল, দ্বিতীয় পার্টে সে রহস্যের জট খুলবে। বুধবার প্রকাশিত এ পর্বের টিজার বলে দিচ্ছে, রহস্য, সাসপেন্ট, অ্যাকশন, থ্রিলারে ভরপুর ‘ব্ল্যাক ওয়ার’ নতুন বছরের প্রথম ছবি হিসেবে আলোচিত হতে পারে! দর্শকের ধারণা এমনটাই। টিজার দেখে তারা এমনটাই আশা প্রকাশ করছেন।

এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। টিজারে তার সুঠাম দেহের উপস্থিতি নজর কেড়েছে।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাবে ২০২৩ সালের প্রথম শুক্রবার (৬ জানুয়ারি)। ছবিটি নিয়ে নির্মাতা সানী সানোয়ার আগেই জানিয়েছেন, প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পার্ট ‘ব্ল্যাক ওয়ার’ নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের।

তিনি আরও বলেন, চলতি বছর ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু এই ছবিটি টেকনিক্যালি অনেক উন্নতমানের। সবকাজ শেষ করতে না পারায় সময় নিতে হল। আমরা চাই দর্শককে পরিপূর্ণ ছবি দেখাতে। নতুন বছরের প্রথম শুক্রবারেই ‘ব্ল্যাক ওয়ার’ মহাসমারোহে মুক্তি দিতে যাচ্ছি।

এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে ছবিটি মুক্তি দেয়া হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office