শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

ভয়ে ১০ বছর সন্তান নেননি, রাম চরণ-উপাসনা এবার বাবা-মা হচ্ছেন

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভেবেই বিয়ের দশ বছর হলেও কোনো সন্তান নেননি বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী স্ত্রী উপাসনা।

সেই রামচরণ ও উপাসনা দম্পতির থেকেই এবার সুখবর এলো। বাবা-মা হচ্ছেন তারা। আর এই সুখবরটি রামচরণের বাবা আরেক সুপারস্টার চিরঞ্জীব আনুষ্ঠানিকভাবেই জানালেন।

১২ ডিসেম্বর দুপুরে এক টুইটে চিরঞ্জীভ তার টুইটে লেখনে— ‘শ্রী হনুমান জির আশীর্বাদে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাম চরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’

বাবার দেওয়া এই সুখবরের পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেছেন রাম চরণ। এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাম চরণ-উপাসনা দম্পতি।

রাম চরণ বান্ধবী উপাসনা কামিনেনি কোনিদেলারকে বিয়ে করেছিলেন ২০১২ সালে। এই হিসাবে রাম চরণের দাম্পত্য জীবন ১০ বছরের। দাম্পত্য জীবনের ১০ বছর একসঙ্গে কাটালেও এখনও ঘরে নতুন অতিথির আগমন ঘটেনি। এ নিয়ে ভক্তদেরও কৌতূহলের শেষ ছিলো না এতোদিন। এবার সেই কৌতুহলেরই অবসান ঘটল।

পরিচালক এস শংকরের ‘আরসি১৫’ সিনেমায় অভিনয় করছেন রাম চরণ। গল্পে সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম পরিচালক ভিভি লক্ষ্মী নায়ণের চরিত্রে দেখা যাবে রাম চরণকে। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এছাড়াও অভিনয় করছেন শ্রীকান্ত, অঞ্জলি, নবীন চন্দ্র, সুনীল, জয়রাম প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন দিল রাজু।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office