শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

প্যারেডে শরীর ‘পুড়ে’ গেছে পাপু গোমেজের

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপ জেতায় আর্জেন্টিনার চলছে উদযাপন। ফুটবলাররা বুয়েন্স এইরেসের রাস্তায় শোভাযাত্রা শুরু করেন। ছাদখোলা বাসে প্যারেড করছিলেন লিওনেল মেসি-ডি মারিয়ারা। তাদের যাওয়ার কথা ছিল ওবেলিস্কো ভাস্কর্যের সামনে।

অতিরিক্ত ভিড়ের কারণে ওই যাত্রা পরিকল্পনা মতো শেষ করা সম্ভব হয়নি। সংবাদ মাধ্যমের মতে, রাস্তায় প্রায় ৫০ লাখ লোক জড়ো হয়েছে। যে কারণে মেসিদের শোভাযাত্রা এগোচ্ছিলো না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের শোভাযাত্রা বন্ধ করার নির্দেশনা দেওয়ায় হেলিকপ্টারে করে খেলোয়াড় ও স্টাফদের সরিয়ে নেওয়া হয়েছে।

ওই শোভাযাত্রায় থাকা ফুটবলার পাপু গোমেজ সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করে জানিয়েছেন, রোদে- গরমে তার শরীর এক প্রকার পুড়ে গেছে। আর্জেন্টাইন খেলোয়াড়রা শেতাঙ্গ। তবে গোমেজ একটু বেশিই। অনেকটা ‘ধবল রোগীর’ মতো। রোদে-গরমে তার গা-মুখ লাল হয়ে গেছে।

সেভিয়ায় খেলা মিডফিল্ডার পাপু গোমেজ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার এখন এলোভেরা দরকার।’ এছাড়া তাদের ছাদ খোলা গাড়ি যখন ভক্তদের ভিড়ে আটকা পড়েছিল তাকে ভিড় কমানোর জন্য টাকা ছড়াতে দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office