শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সাড়ে ৫ হাজার ডোজ নকল ভ্যাকসিন উদ্ধার

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবি।

মহামারী করোনাও থামাতে পারেনি মানুষের লোভ। দেদারসে চলছে নকল টিকার ব্যবসা। চীন ও দক্ষিণ আফ্রিকায় ইন্টারপোল প্রায় সাড়ে পাঁচ হাজার ডোজ নকল করোনা ভ্যাকসিন জব্দ করেছে। শুক্রবার (৫ মার্চ) এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি সান।

খবরে বলা হয়েছে, ইন্টারপোল জানিয়েছে দক্ষিণ আফ্রিকায় আটককৃত ভ্যাকসিন প্রায় দুই হাজার ৪০০ ডোজের সমপরিমাণ। দেশটির জোহানেসবার্গ শহরের জারমিস্টনে এক ওয়্যারহাউসে এগুলো পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তিন চীনা ও এক জাম্বিয়ান নাগরিককে আটক করা হয়েছে।

অন্যদিকে চীনে ইন্টারপোলই পৃথক একটি নকল ভ্যাকসিন প্রস্তুতকারী দলকে আটক করেছে। এ অভিযানে প্রায় ৮০ সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তিন হাজার ডোজেরও বেশি নকল ভ্যাকসিন জব্দ করা হয়েছে।

ইন্টারপোল জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকা ও চীনে গ্রেপ্তারের পাশাপাশি অন্যান্য দেশের নার্সিং হোমের মতো স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠান থেকে নকল ভ্যাকসিন বিতরণ ও জালিয়াতির প্রচেষ্টা সম্পর্কিত কিছু রিপোর্টও পেয়েছি আমরা।’ ইন্টারপোল সবাইকে সতর্ক করে আরও বলেছে, অনুমোদিত কোনও ভ্যাকসিনই বর্তমানে অনলাইনে বিক্রির জন্য পাওয়া যাচ্ছে না। সূত্র: দৈনিক ইত্তেফাক

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office