শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শুভর সঙ্গে বিন্দুর ‘উনিশ ২০’, ভালোবাসা দিবসে মুক্তি

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

দীর্ঘ বিরতির ফিরছেন অভিনেত্রী বিন্দু। নির্মাতা মিজানু রহমান আরিয়ানের রোমান্টিক সিনেমায় কাজ করছেন তিনি। তার নায়ক হিসেবে আছন চিত্রনায়ক আরিফিন শুভ।

বর্তমানে এই সিনেমাটির চিত্রধারণ চলছে ঢাকার বিভিন্ন স্থানে। সিনেমাটির নাম ‘উনিশ২০’। আগামী বছর ভালোবাসা দিবসে চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।

এই কাজ প্রঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করেছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে।’

অনেকদিন পর কাজে ফিরে বিন্দু নিজেও ভীষণ রোমাঞ্চিত তিনি। বিন্দু কাজটি নিয়ে বলেন, ‘৮ বছর ক্যামেরার সামনে নিজেকে সদ্যজাত শিল্পী মনে হচ্ছে। তবে পরিচালক, সহশিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে শ্যুটের প্রথমদিন থেকেই যে ভালোবাসা-সম্মান পাচ্ছি তাতে আমি আপ্লুত। আগে যাদের সঙ্গে নিয়মিত কাজ হতো তাদেরকে আবার দেখে ভালো লাগছে। শিল্পী হিসেবে আপাতত আমি পরিচালকের কথা শুনে-মেনে কাজ করছি। বাকি কথা ওয়েবফিল্ম মুক্তির পরে বলতে পারবো।’

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা ফান, গান, প্রেমের সিনেমা। ফিলগুড লাভ স্টোরি বা ফিলগুড রোমান্স জনরার হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে রিলেট করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালোলাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office