শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈশ্বরদীতে কন্যাসন্তানসহ যুবলীগ নেতাকে ছুরিকাঘাত

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জেরে সাত বছর বয়সী কন্যাসন্তানসহ যুবলীগ নেতা আবদুস সালাম মোল্লাকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। আহত বাবা ও মেয়ে আয়েশা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আবদুস সালাম মোল্লা ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মশুড়িয়া পাড়ার আবদুল করিম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, সালাম মোল্লার সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়িপুকুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে শাকিল হোসেনের বিরোধ চলছিল। রোববার সালাম মোল্লা মেয়ে আয়েশাকে নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এলে শাকিলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে শাকিল ধারালো চাকু দিয়ে প্রথমে সালাম মোল্লার পেটসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এরপর তাঁর মেয়ের হাতেও আঘাত করে পালিয়ে যায় শাকিল।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবদুস সালাম মোল্লাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর শাকিল পালিয়ে যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহত সালামের স্বজনরা জানিয়েছেন, তাঁরা সালামকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। এ কারণে মামলা করতে দেরি হচ্ছে। তবে মামলার প্রক্রিয়া শুরু করেছেন তাঁরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office