শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দেশের মানুষ এ সরকারের পতন চায়: কর্নেল অলি

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষ স্বৈরাচারী হাসিনা সরকারের পতন চায়। কারণ, এই সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান ছাত্রলীগ ও যুবলীগ দ্বারা নিয়ন্ত্রিত। দুর্নীতিতে মানুষ সর্বশান্ত। যুব ও ছাত্র সমাজের ভবিষ্যৎ অন্ধকার।

আজ মঙ্গলবার এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, স্বাধীনতার সুফল বলতে আমরা পেয়েছি দুর্নীতি, অন্যায়, অবিচার, মিথ্যা মামলা এবং নিপীড়ন। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন। কেউ যদি মনে করেন রাজনীতিবিদরা একক ভাবে জনগণকে এই অবস্থা থেকে মুক্তি এনে দেবেন, তা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিমূলক।

সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সবাই মিলে এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করি। বিজয় কেউ এনে দিবে না। সবই ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে।

তিনি আরও জানান, এলডিপি ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় তেজগাঁওয়ের পূর্বপান্থপথের এলডিপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের জন্য সুশৃঙ্খলভাবে, নিয়মনীতি, আইন মেনে মিছিলে অংশ নিতে আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office