শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সালাম মাহমুদ-এর কবিতা `স্মৃতির অনন্তসুর’

  |   মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ৪৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্মৃতির অনন্তসুর
সালাম মাহমুদ

মরা গাঙে জলের শূন্যতা, চাঁদের শরীরে কেবল বিষাদের চুম্বন
হৃদয়ের জমিন জুড়ে মরিচিকার করাঘাত, কেবল যন্ত্রণার আলিঙ্গন
অশান্ত বাতায়নে স্মৃতির পায়রাগুলো-অবিরত ডেকে ডেকে যায়
রুমাল-কলমে হাতের ফুল, যেন হীরা মিশ্রিত প্রাণের মুকুল

ক্লেদাক্ত সময়ে পেছনের তীব্র স্রোত, ভেঙ্গে পড়ে বিবেকের জানালা
জীবনের বাঁকে বাঁকে বিরহের সুর, নয়নের গভীরে বর্ণিল কণ্ঠমালা
প্রাণের মানুষ সে তো শরীরে মিশে যায়, ভালোবাসার নরম চাদরে
দেহের ভেতর বাস করে নিরব কাশফুল, অজানা এক উষ্ণ আদরে

বিশ্বাসের পাহাড়ে কাঁটাও হয়ে যায়, ফুলের বাগান, অন্তরে জন্মে
নির্ভরশক্তি, ঘুমন্ত মস্তিষ্ক খোঁজে পায় আলোর এক প্রজ্জ্বলিত মশাল
নির্জন সময়ের বুক ছিড়ে, আমাকে খুড়ে-খুড়ে খায়-স্মৃতির কুড়াল
একাকী নিস্কৃতিহীন কষ্টের ফোয়ারায়, ভাসায় শুধু দুঃখের নিলিমায়

বুকের ভেতরে বুক, কান্নার আওয়াজ এখনও চোখের পাতায় ভাসে
অসহায় শিশুর মতো চোখ জুড়ে অশ্র“নদী, নির্ঘুম রাত কাটে
কানের ভেতর ছলাৎ-ছলাৎ শব্দ, স্মৃতির পঙতিরা শুধু তাড়া দিয়ে যায়
ভেজা চোখ-অব্যক্ত ক্রন্দন, হৃদয়সমুদ্রে কষ্টের ঢেউ
নিভৃতে স্রোত হয়ে যায় খবর রাখেনা কেউ

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office