শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কাজল চোখে মোহনীয় জয়া, নোরা এলেন মৎসকন্যা রূপে

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

জয়া আহসান এখন আর ঢালিউড আর টলিউডে নয়। বলিউডের হিন্দি ছবিতেও নাম উঠে গেছে তার। অনিরুদ্ধ রায়ের ‘করক সিং’ নামের একটি ছবিতে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয় করছেন তিনি।

সিনেমা নিয়ে সর্বদাই আলোচনায় থাকা এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও উষ্ণ ছবি পোস্ট করে থাকেন আলোচনায়। সোমবার জয়া আহসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে চারটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে তোলপাড় তার ভক্তদের হৃদয়।

ছবিতে গাঢ় কাজল চোখে অনুসারীদের সামনে এলেন তিনি। সঙ্গে কালো পোশাকে মোহনীয়তা ছড়িয়েছেন এ অভিনেত্রী।

ফেসবুকে ছবিগুলো পোস্ট করার দুই মিনিটের মধ্যে মুছে ফেলেছিলেন জয়া আহসান। মিনিট দশেক পর আবারও পোস্ট করেছেন তিনি। কী কারণে মুছে ফেলেছিলেন, তা জানা যায়নি।

এদিকে বলিউডে এখন আর শুধু আইটেম ডান্সার নয়, অভিনেত্রী হিসাবেও ডেবিউ করে ফেলেছেন নোরা ফতেহি। দক্ষিণী সিনেমাতেও দেখা যাচ্ছে তা।

সাম্প্রতিক কালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের কারণে খবরের শিরোনাম দখল করেছিলেন নোরা। তাকে দেখা গিয়েছে, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ডান্স পারফরম্যান্স করতে। সেখানেও নজর কেড়েছেন নোরা।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে তিনটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে জানিয়েছেন তার পারফর্ম করা জনপ্রিয় ড্যান্স মেরে রানি’ গানের এক বছর হতে চলছে।

নোরার ছবিগুলি চোখ এড়ায়নি নেটিজেনদের। তাদের অনেকে দিয়েছেন আগুনের ইমোজি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office