শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

নিপুণ-বর্ষণ ও রোশানদের নিয়ে ‘অপলাপ’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নিপুণ। পাশাপাশি সমান তালে চালিয়ে যাচ্ছেন অভিনয়ও। সিনেমার পাশাপাশি তাকে দেখা যাবে ওটিটির কন্টেন্টেও। সম্প্রতি ‘অপলাপ’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় শুরু করেছেন নিপুণ। দেশীয় ওটিটি দীপ্ত প্লের ওরিজিনাল এটি। নিপুণ ছাড়াও এতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, প্রিয়ন্তী উর্বী।

সিরিজটির গল্পে যেখা যাবে,সাইক্রিয়াটিস্ট অর্ক রহমানকে গ্রেফতার করা হলো স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নেয় অর্ক। এদিকে অর্ক‌র মামা দাবী করলেন -কোন চাপে পড়ে বাধ্য হয়ে অর্ক খুনের অপবাদ নিজের কাধে নিচ্ছে। পরে মামলা চলে গেলো আদালতে। অর্কর পার্সোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস যে অর্ক খুনটা করেনি। সাহায্যের আশায় বর্ষা গিয়ে শরণাপন্ন হলো অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে।

নাজিম উদ দৌলার রচনায় এটি নির্মাণ করছেন মোহাম্মদ আলী মুন্না।

ফিল্মটি নিয়ে নির্মাতা বলেন, ‘অপলাপ মূলত ফ্যামেলী ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি সন্দেহ, ভালোবাসাকে ঘৃনায় রূপান্তরিত করে ফেলে। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট। যেন দর্শক সন্দেহবাতীকতার ভয়াবহতার ব্যপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।’

‘অপলাপ’ শিগগিরই মুক্তি পাবে ‘দীপ্ত প্লে’তে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখা যাবে ফিল্মটি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office