শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

নির্ধারিত তারিখে আসছে না ‘ব্ল্যাক ওয়ার’

বিনোদন ডেস্ক   |   শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

নতুন বছরের প্রথম শুক্রবার (৬ জানুয়ারি) জনপ্রিয় নায়ক আরিফিন শুভর অ্যাকশন-ধর্মী সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির ঘোষণা জানিয়েছিল প্রযোজনা সংস্থা। কিন্তু মুক্তির মাত্র ৬দিন আগে জানা গেল নির্ধারিত এই তারিখে ছবিটি মুক্তি পাচ্ছে না।

সূত্রের বরাতে জানা গেল ছবিটি মুক্তি সপ্তাহ খানেক পেছাচ্ছে। টেকনিক্যাল সমস্যার কারণেই ৬ জানুয়ারি ছবিটি মুক্তি দিতে পাছেনা প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন।

মুক্তি পেছানোর ব্যাপারে সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার জানিয়েছেন, ‘এই ব্যাপারে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেইলার রিলিজের সময় আনুষ্ঠানিক মুক্তির তারিখ আমরা জানাতে পারব।’

কপ ক্রিয়েশন প্রযোজিত সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office