শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

লামায় ম্রোদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বান্দরবানের লামায় সরই ইউনিয়নের ম্রোদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজের মালিক পক্ষের বিরুদ্ধে। ম্রোদের অভিযোগ-জায়গা দখলের উদ্দেশ্যে মূলত এই হামলা, অগ্নিসংযোগ করেছে তারা। রোববার রাত ১ টার দিকে রেঙয়েন কারকারী পাড়ায় এ ঘটনা ঘটে।

সরই ইউনিয়নের রেঙয়েন কারবারী পাড়ার কারবারী (পাড়া প্রধান) রেঙয়েন ম্রো বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজের মালিকরা দীর্ঘদিন ধরে ম্রো ও ত্রিপুরাদের ত্রিপুরাদের জায়গা দখল করে নেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র করছে। রোববার রাত ১টার দিকে ট্রাকভর্তি লাঠিয়াল বাহিনী নিয়ে এসে পাড়ায় হামলা চালিয়েছে রাবার কোম্পানির লোকজন। সাতটি বসত ঘরে অগ্নিসংযোগ করা হলে তিনটি বাড়ি আগুনে পুড়ে যায়। রাম রুম ম্রো, সিং চং ম্রো ও রেং ইয়ুং ম্রো এই তিনজনের ঘর পুড়ে গেছে। এছাড়া ১০টি ঘরে ভাঙচুর চালানো হয়েছে। বেশ কয়েকজনকে মারধর করেছে হামলাকারীরা।

রেঙয়েন কারবারীর অভিযোগ, লামা রাবার ইন্ডাস্ট্রিজের দায়িত্বপ্রাপ্ত দেলোয়ার, মহসিন ও নুরুর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পাড়ায় অগ্নিসংযোগ, হামলা চালিয়েছে।

অভিযোগের বিষয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজের মো: কামাল উদ্দিন জানান, পাড়াতে হামলা, আগুনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। কারা এ ঘটনা ঘটিয়েছে তার জানা নেই।

লামা সার্কেলের এসপি মো: আনোয়ারুল ইসলাম জানান, অগ্নিসংযোগ, হামলার ব্যাপারে কেউ অভিযোগ করতে আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office