শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

সমালোচনা নয়, শাহরুখের ছবির প্রশংসা করলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভারতসহ ১০০টির মতো দেশে একযুগে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা, যার মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর রূপালি পর্দায় ফিরলেন বলিউড এই বাদশাহ। মুক্তির প্রথম দিনে ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ আয় করেছে ৫০-৫১ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সংগ্রহ করে ১০০ কোটি রুপি।

সিনেমাটি নিয়ে শুরু থেকে সমালোনা ও বিতর্ক হলেও সেই বিতর্কে গেলেন না বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবিটি মুক্তির দিন ‘পাঠান’ নিয়ে কথা বললেন তিনি। তবে সেটা সমালোচনা নয়, বরং শাহরুখের প্রশংসা করেন।

বলিউডভিত্তিক সাইট কইকই জানায়, বুধবার রাতে অনুপম খেরের সঙ্গে তার আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র একটি পার্টিতে অংশ নেন কঙ্গনা। এ সময় সদ্য মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’ ছবির প্রশংসা করেন কঙ্গনা। তিনি বলেন, বক্স-অফিস রেকর্ড ভাঙার জন্য হিন্দি ছবিগুলো প্রেক্ষাগৃহে তুমুল লড়াই করছে।

কঙ্গনা আরও বলেন, ‘আমি মনে করি, বর্তমানে হিন্দি সিনেমা অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে আছে এবং আমরা সবাই শেষ পর্যন্ত নিজেদের সামান্য উপায়ে ব্যবসা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এই ধরনের চলচ্চিত্র অবশ্যই দরকার।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাডুকোন। এতে খল চরিত্রে দেখা দিয়েছেন জন আব্রাহাম। সিনেমায় শাহরুখকে দেখা যায় গুপ্তচরের ভূমিকায়।

এদিকে, শাহরুখ খানের হাতে রয়েছে ‘জাওয়ান’ এবং ‘ডানকি’ নামে আরও দুটি সিনেমা, যেগুলো ২০২৩ সালেই মুক্তি পাবে বলে জানিয়েছেন বলিউড বাদশাহ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office