শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ব্যারিস্টার মওদুদের শারীরিক অবস্থার অবনতি

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ব্যারিস্টার মওদুদ আহম

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

মঙ্গলবার দুপুরে তার স্ত্রী হাসনা মওদুদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সমকালকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। তার ফুসফুসে পানি জমে গেছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

গত বছরের ২৯ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। ২১ জানুয়ারি পুনরায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১ ফেব্রুয়ারি সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করা হয়।

সাবেক মন্ত্রী মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদ্দীন মওদুদ স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office