শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বেসরকারি খাতে ঋণ বাড়ার গতি কমলো

অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ব্যাংক খাতে তারল্য সংকটের মধ্যে কমলো বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি। গত ডিসেম্বর শেষে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮৯ শতাংশ। আগের মাস নভেম্বরে যা ছিল ১৩ দশমিক ৯৭ শতাংশ। গত কয়েক মাসের মধ্যে ডিসেম্বরে বৃদ্ধির গতি কম।
বেসরকারি খাতের ঋণে গত আগস্টে প্রবৃদ্ধি হয় ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ, যা ছিল ৪৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর পরের চার মাস ১৪ শতাংশের কাছাকাছি ছিল। বৈদেশিক মুদ্রার সংকট সামলাতে রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে গত এক বছরে ১ লাখ ৩০ হাজার কোটি টাকার মতো উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকে। এর মধ্যে অধিকাংশ জিনিসের দর বাড়ার কারণে ঋণ চাহিদা বেড়েছে। তবে অনেক ব্যাংকে এখন ঋণযোগ্য তহবিলের সংকট রয়েছে। কোনো কোনো ব্যাংকে সিআরআর বা বাংলাদেশ ব্যাংকে রক্ষিতব্য বিধিবধ্য নগদ জমার ঘাটতি হচ্ছে।

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে আগামী জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ দশমিক ১০ শতাংশ। গত অর্থবছরের মুদ্রানীতিতে যা ১৪ দশমিক ৮০ শতাংশ ছিল। তবে অর্জিত হয় ১৩ দশমিক ৬৬ শতাংশ। এর আগে ২০২০-২১ অর্থবছরেও একই প্রাক্কলন থাকলেও ঋণ প্রবৃদ্ধি হয় মাত্র ৮ দশমিক ৩৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বর শেষে বেসরকারি খাতে মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৪ লাখ ২৬ হাজার ১৩৪ কোটি টাকা। আগের বছরের একই মাস শেষে যা ছিল ১২ লাখ ৬৩ হাজার ২৪৭ কোটি টাকা। এর মানে এক বছরে সুদসহ ঋণ বেড়েছে ১ লাখ ৬২ হাজার ৮৮৬ কোটি টাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office