শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

তিন পেসার নাকি স্পিনার?

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

উইকেট কেমন হবে? একদম স্লো আর লো হবে, না মোটামুটি স্পোর্টিং হবে? বাংলাদেশের একাদশটাইবা সাজানো হবে কিভাবে? কজন ব্যাটার, পেসার আর স্পিনার থাকবেন একাদশে?

জানা গেছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও উইকেটের আচরণ নিয়ে দোটানায়। তাই একাদশ চূড়ান্ত করতে সময় নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতের খাবারের পর বসে একাদশ চূড়ান্ত করবেন টিম ম্যানেজমেন্টের সদস্যরা। পিচ খুব বেশি স্লো হলে একজন বাড়তি স্পিনার খেলার সম্ভাবনা আছে। আর উইকেট স্পোর্টিং হলে তিন পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ।

এদিকে কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠে মিলেছে হোম অ্যাডভানটেজ নেওয়ার ইঙ্গিত। তার কথায় মনে হয়েছে, তিনি স্পিন সহায়ক উইকেটে খেলতেই আগ্রহী। অন্যদিকে অধিনায়ক তামিম ইকবালের কথা শুনে মনে হয়েছে, তার প্রথম পছন্দ স্পোর্টিং পিচ। এখন কার ইচ্ছেমত উইকেট হবে?

যদি কোচ হাথুরুসিংহের পছন্দ অনুযায়ী পিচ তৈরী হয়, তাহলে তিন পেসারের বদলে তিন স্পিনার খেলানোর সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের সাথে বাঁহাতি তাইজুল ইসলামের অন্তর্ভুক্তির সম্ভাবনা বেশি।

আর স্পোর্টিং পিচে খেলা হলে তিন পেসার ফর্মুলায় যেতে পারে বাংলাদেশ। বাকি পজিশনগুলো মোটামুটি ঠিকই থাকবে। কোচ হাথুরুসিংহে আগেই জানিয়ে দিয়েছেন, প্রথম ২ ম্যাচে তিনি কোনো নতুন পথে হাঁটবেন না।

যদি তাই হয়, তাহলে ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের প্রথম ২ ম্যাচের একাদশের সাথে মিল থাকবে অনেকটাই। যদিও ওই সিরিজে অধিনায়ক তামিম ছিলেন না। তার বদলে এনামুল হক বিজয় ওপেন করেছিলেন লিটন দাসের সাথে। এখন তামিম ফিরেছেন। কাজেই তামিম আর লিটন ওপেন করবেন।

বিপিএলে দারুণ খেলে ৫১৬ রান করা নাজমুল হোসেন শান্তও এখন অটো চয়েজ হয়ে গেছেন। এরপর তিন সিনিয়র সাকিব, মুশফিক আর রিয়াদের জায়গা তো নির্ধারিতই।

ভারতের সাথে সিরিজসেরা হয়েছেন, তাই ওই ৬ জনের সাথে মেহেদি হাসান মিরাজও অটোমেটিক চয়েজ বনে গেছেন। সাত নম্বরে আফিফ হোসেন ধ্রুব প্রথম পছন্দ।

তবে বিপিএলে হাত খুলে খেলা তৌহিদ হৃদয়ও আছেন বিশেষ বিবেচনায়। প্রথম ম্যাচে না হলেও এ সিরিজে হৃদয়ের ওয়ানডে অভিষেকের সম্ভাবনা জোরালো।

পেসার কোটায় তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমান নিশ্চিত। তিন পেসার নিয়ে নামলে এবাদত হোসেন আর হাসান মাহমুদের একজন, আর বাড়তি স্পিনার নিলে দলে থাকবেন তাইজুল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন/হাসান মাহমুদ/তাইজুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office