শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মিনু-বুলবুলদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। ছবি: ফাইল

বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকাল ১১টায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

সোমবার রাতে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি পাওয়া গেছে। মঙ্গলবার সকালে রাজশাহীর আদালতে তাদের বিরুদ্ধে মামলা হবে।

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামী করে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয় গত ৯ মার্চ।

গত মঙ্গলবার নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম এই আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হয়। সেখানে বিএনপির ওই নেতারা পূর্ব পরিকল্পিতভাবে সরকারের প্রতি ঘৃণা-বিদ্বেষ সৃষ্টি ও প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকিসহ নির্বাচিত সরকার উৎখাতের জন্য রাষ্ট্র বিরোধী বক্তব্য দেন।

মামলার বাদী মুসাব্বিরুল ইসলাম জানান, আসামীরা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন। তারা বারবার পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার কথা স্মরন করিয়ে হুমকি দিয়েছে। প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছে। যা রাষ্ট্রদ্রোহের সামিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office