শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়ক অফিস প্রতিষ্ঠা

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সহজতর করা, অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা দেয়া, বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষক বিনিময়, তাদের সাথে সমঝোতা স্মারক চুক্তির প্রক্রিয়াকে সহজতর করা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করাসহ আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, সিম্পোজিয়াম ইত্যাদি আয়োজন করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ প্রতিষ্ঠা করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বেলা ১২টায় এ অফিসের উদ্বোধনফলক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

এর আগে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভার দ্বিতীয়পর্বে এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এ অফিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য দেন। সেখানে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, প্রফেসর মো. শহীদুল্লাহ্, প্রফেসর রকীব আহমদ ও ড. মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বক্তব্য দেন।

এ সময় সেখানে উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শীর্ষ জ্ঞান চর্চাকেন্দ্রে পরিণত হয়েছে। এখন বিদেশি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা, শিক্ষার্থী বিনিময় ইত্যাদি প্রক্রিয়াকে আরও উন্মুক্ত ও সহজীকরণ করার সময় এসেছে। সেই লক্ষ্যে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রতিষ্ঠার যে উদ্যোগ নেয়া হয়েছিল তা আজ বাস্তবে রূপ পেল।

পরে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া এ কার্যক্রমটি বাস্তবে রূপ দিতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office