শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ২৭৯৮ জনের মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৭ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড দুই হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে নাকাল ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেড়েছে ভয়াবহভাবে। ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ১২৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪২ হাজার ১০৭ জন। দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৬ লাখ সাড়ে ৯ হাজার ৬০১ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন দুই লাখ ৮২ হাজার ৪০০ জন।

গত কয়েক দিন ধরে ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। এ জন্য করোনার অতিসংক্রমক নতুন স্ট্রেইনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার ৩৬১ জন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ব্রাজিলের অবস্থান।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ১২ লাখ ৭৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৬ লাখ ৮২ হাজার ২৫৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৭৮ লাখ ৮ হাজারের বেশি। সূত্র : রয়টার্স, বিবিসি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office