শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। তবে এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে একই শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে। কেন একই দিনে সমাবেশ, সে প্রশ্নের উত্তর দেবে রাজনৈতিক নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজপথে সমাবেশ না করতে এবং রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানাই। কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোনো সহিংসতা ঘটলে সে দায়ও নিতে হবে।

তিনি বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে কোনো বাধা নাই। তবে, তারা যেন কোনো ধ্বংসাত্মক কিছু না করে। কোথাও জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে, ভাঙচুর না করে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office