শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

‘স্ফুলিঙ্গ’ আসছে ২৬ মার্চ

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

তৌকীর আহমেদ পরিচালিত সপ্তম চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামীকাল। কিন্তু নানান জটিলতায় তা পিছিয়ে গেছে। পরিবেশনা সংস্থা টাইগার মিডিয়া জানিয়েছে, আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

এ প্রসঙ্গে তৌকীর আহমেদ আজ দুপুরে ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘একসপ্তাহ দেরি হচ্ছে, তবে ২৬ মার্চ ভালো একটা দিন। আমার ছবিটি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ব্যান্ডসংগীত ও নতুন প্রজন্মের কথা বলবে। সেক্ষেত্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন এটি মুক্তি পাবে বলে ভালো লাগছে। একেকটা ছবি নির্মাণ তো আসলে একটা যুদ্ধের মতো। সেই যুদ্ধটা শেষ করে সিনেমা হলে আসছি, আশা করি আমাদের পরিশ্রম সার্থক হবে।’

‘স্ফুলিঙ্গ’তে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মওলা, পরীমনি প্রমুখ। ছবিটির গান তৈরি করেছেন পিন্টু ঘোষ।

তৌকীর আহমেদ পরিচালিত প্রথম ছবি ‘জয়যাত্রা’র গল্প ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ঘিরে। তার সবশেষ ছবি ‘ফাগুন হাওয়ায়’ তৈরি হয়েছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে। এছাড়া তিনি পরিচালনা করেছেন ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’ এবং ‘হালদা’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office