শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইউক্রেনের ইজমাইল বন্দরে রাশিয়ার ড্রোন হামলা : গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনের ইজমাইল বন্দরে রাশিয়ার ড্রোন হামলা : গভর্নর

সংগৃহীত ছবি

ইউক্রেনের ইজমাইলের দানিউব নদী বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বন্দরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় আগুন ধরে যাওয়ায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। বুধবার আঞ্চলিক গভর্নর এ কথা জানান। খবর এএফপি’র।

কৃষ্ণ সাগরের বিভিন্ন বন্দর থেকে খাদ্য শস্য সরবরাহের অনুমতিদানের চুক্তি ভেঙ্গে যাওয়ার পর ইউক্রেনের দক্ষিণ ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চলে রাশিয়া হামলা জোরদার করেছে।

ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার টেলিগ্রাম বার্তায় বলেছেন, রাশিয়া ‘আবারো ওডেসা অঞ্চলের দক্ষিণে বারবার ড্রোন হামলা চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ইজমাইল জেলা লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালানো হয়।’

তিনি বলেন, ‘বন্দর ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ক্ষতির পরিমাণ রেকর্ড করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।’

তিনি জানান, এসব ড্রোন হামলায় ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এরআগে কিপার বিমান হামলার সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত ইজমাইল জেলার লোকজনকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office