শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

এফবিসিসিআইয়ের নতুন উপদেষ্টা প্যানেলের প্রথম সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেক্স   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এফবিসিসিআইয়ের নতুন উপদেষ্টা প্যানেলের প্রথম সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

২০২৩-২৫ মেয়াদের জন্য উপদেষ্টা প্যানেল গঠন করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বুধবার (৩১ অক্টোবর) এ প্যানেলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

উপদেষ্টা প্যানেলে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী ও উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্বরা।

এফবিসিসিআইয়ের নতুন উপদেষ্টা প্যানেলের প্রথম সভায় আলোচকরা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে ডলার সংকট, মূল্যস্ফীতিসহ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। এসব সংকটের মধ্যেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বেসরকারি খাতকে এগিয়ে নিতে এফবিসিসিআই কীভাবে নেতৃত্ব দিতে পারে সে বিষয়ে উপদেষ্টাদের পরামর্শ চাওয়া হয়। এছাড়া এসডিজি বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে একটি রূপরেখা প্রণয়নের লক্ষ্যে জাতীয় সম্মেলন আয়োজনে করার বিষয়ে আলোচনা হয়।

এসময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কাঠামোগত সংস্কারসহ কর ব্যবস্থাপনায় অটোমেশনের উপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, শমী কায়সার, মহাসচিব মো. আলমগীর প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office