শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

বুবলীকে খোঁচা দিলেন পরীমণি!

বিনোদন ডেক্স   |   সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বুবলীকে খোঁচা দিলেন পরীমণি!

সংগৃহীত ছবি

গত কয়েকদিন ধরেই আবারও আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী। তার বিরুদ্ধে অভিযোগ, গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি।

যদিও শুরু থেকেই এই নায়িকার দাবি, তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এমনকি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

বুবলীর এমন দাবির পর রোববার সামাজিক মাধ্যমে একটি রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। যেখানে কারো নাম উল্লেখ না করেই তিনি লিখেছেন, ‘উনি সবকিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

পরীমণি স্ট্যাটাসে কারো নাম না নিলেও, ভক্তদের বুঝতে সমস্যা হয়নি- তিনি যে পরোক্ষভাবে বুবলীকেই ইঙ্গিত করেছেন। কারণ এই দুই নায়িকার মধ্যেকার সম্পর্কও খুব ভালো নয়।

পরীমণি বরাবরই অপু বিশ্বাসের ঘনিষ্ঠ। দু’জনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনেও দেখা মিলেছে বহুবার। অন্যদিকে বুবলীর সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক একদমই ভালো নয়। এমনকি সম্প্রতি পরীমণির প্রাক্তন শরিফুল রাজের সঙ্গেও একটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন তিনি।

ফলে পরীর সঙ্গেও বুবলীর দূরত্বটা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। যেটারই সর্বশেষ প্রমাণ মিলল, এই নায়িকার এমন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office