শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

দেশ সেরা ভ্যাটদাতা ৯ প্রতিষ্ঠান

অর্থনীতি ডেক্স   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশ সেরা ভ্যাটদাতা ৯ প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

২০২১-২২ অর্থবছরে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচিত করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার শাখার দ্বিতীয় সচিব প্রণয় চাকমা সই করা চিঠি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার (২৯ নভেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে সেরা ভ্যাট দাতাকে পুরস্কার ও সম্মাননা স্মারক দেওয়া হবে বলে জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে জাতীয় পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধকারী ৯ প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এর মধ্যে উৎপাদন খাতের ৩টি প্রতিষ্ঠান হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ব্যবসায় খাতের ৩ প্রতিষ্ঠান হলো- চন্দ্রার ওয়ালটন প্লাজা, ইউনিমার্ট লিমিটেড ও হ্যামকো কর্পোরেশন লিমিটেড। সেবা খাতের তিন প্রতিষ্ঠান হলো- বিকাশ লিমিটেড, ব্র্যাকের আড়ং ও নগদ লিমিটেড।

এছাড়া জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে ১৩৮টি প্রতিষ্ঠানকেও নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office