শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘প্রধানমন্ত্রী আপনাদের আশ্রয় দিয়েছেন, তিনি আপনাদের পাশে আছেন’

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে আপনারা (রোহিঙ্গারা) অনেকে স্বজন হারিয়েছেন। পুড়ে নি:শেষ হয়েছে সর্বস্ব। আমরা আপনাদের সমবেদনা জানাতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের আশ্রয় দিয়েছেন, তিনি আপনাদের পাশে আছেন। আপনাদের নিরাপদ প্রত্যাবাসনে সরকার সবকিছু করছে। এর আগে আবারো মাথাগুজার ঠাঁই নিশ্চিতে উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (২৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেলে তিনি হেলিকপ্টারে করে বালুখালীতে পৌঁছান। এরপর পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরোয়ার কমল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার অনাকাঙ্ক্ষিত একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে বালুখালীর চারটি রোহিঙ্গা ক্যাম্পে বসত ঘরসহ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা। বর্তমানে এদের অধিকাংশই তাবু টানিয়ে এবং অনেকেই খোলা আকাশের নিচে বাস করছে।

মঙ্গলবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। ৩ হাজার ৮০০ রোহিঙ্গা পরিবারকে বিভিন্ন জায়গায় আশ্রয় দেয়া হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি ও রেডক্রিসেন্টসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিচ্ছে। কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো- তা তদন্তে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে প্রধান করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যেই তারা রিপোর্ট জমা দেবে। ত্রাণ মন্ত্রণালয় জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে বলে জানান ত্রাণ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মহসিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office