শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইইউ ও ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব চীনের

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। চীনের পশ্চিমাঞ্চলীয় জিংজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে এসব রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে জানিয়েছে সিনহুয়া ।

গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ রাষ্ট্রদূত তলবের কথা নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

জিংজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো। এর প্রেক্ষিতে দেশগুলোকে চরম মূল্য দিতে হবে বলা জানিয়েছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং জানান, ভুল তথ্য ও মিথ্যার ওপর ভিত্তি করে চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশগুলো। যার কারণে ইউভুক্ত রাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office