শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবর্তন আসছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে

খেলা ডেস্ক   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরিবর্তন আসছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে

সংগৃহীত ছবি

আগামী ২০২৪ সালের জানুয়ারিতেই মাঠেই গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর দশম আসরের জন্য ইতোমধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। ১৯ জানুয়ারি থেকে পর্দা উঠবে বিপিএলের, যা শেষ হবে ১ মার্চ। আর বিপিএলের এমন সূচির কারণে বিলম্বিত হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজেও।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝিতে ঢাকায় আসার কথা ছিল শ্রীলঙ্কা দলের। তবে সেটি এখন পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে লঙ্কানরা। এই সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। যদিও ভেন্যু এবং ম্যাচ সূচি এখনও চূড়ান্ত করেনি বিসিবি।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমার মনে হয় এটাকে কিছুটা রিসিডিউল করতে হবে। মোস্ট প্রোবাবলি এটা আনঅফিসিয়ালি বলছি হয়তো ৫ (মার্চ) তারিখ থেকে শুরু করতে পারি। এরকম একটা কথা চলছে।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খানিক পিছিয়ে গেলে শিডিউলের চাপে পড়ে যাবে বাংলাদেশ। মার্চের ১ তারিখ বিপিএল শেষ করেই নামতে হবে লঙ্কানদের বিপক্ষে। এরপর এপ্রিলেই জিম্বাবুয়েতে দুই টেস্ট আর পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলার কথা বাংলাদেশের। আর জুলাই থেকে ডিসেম্বরের প্রতি মাসেই আছে বাংলাদেশের সিরিজ।

এই সময়ের মধ্যে বাংলাদেশ ভ্রমণ করবে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের নির্বাচিত ভেন্যুতে। আর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office