শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শাবনূরকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণায় নির্মাতাকে হুমকি

বিনোদন ডেক্স   |   রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাবনূরকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণায় নির্মাতাকে হুমকি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই নতুন সিনেমার কাজ শুরু করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ইতোমধ্যেই অংশ নিয়েছেন ‘মাতাল হাওয়া’র রিহার্সালে। যেটি নির্মাণ করছেন পরিচালক চয়নিকা চৌধুরী। এই সিনেমায় শাবনূরের বিপরীতে দেখা যাবে অভিনেতা মাহফুজ আহমেদকে।

এরপরই নতুন আরেক সিনেমা ‘রঙ্গনা’র কাজ শুরু করবেন নায়িকা। ইতোমধ্যেই ফার্স্ট লুকও দেখেছেন ভক্ত-দর্শকরা। এসবের মাঝেই শাবনূরকে নিয়ে ‘দুই নয়নের আলো’র সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন এর নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। শুধু তাই নয়, শাবনূরের বায়োপিকও বানাতে চান তিনি।

শাবনূরকে নিয়ে সিনেমা নির্মাণের সেই ঘোষণা দেওয়ার পরেই অজ্ঞাত একজনের কাছ থেকে হুমকি পেয়েছেন এই নির্মাতা। নায়িকাকে নিয়ে কোনো সিনেমা বা কাজ না করার হুমকি দেওয়া হয়েছে তাকে।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘জানি না, একে কী বলব! ০১৭০৪৫৬৪৯৪৩ এই নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমি যেন শাবনূর আপাকে নিয়ে কোনো কাজ না করি। তার কথা না মানলে আমার খুব ক্ষতি হবে। আমি হুমকিদাতার পরিচয় জানার চেষ্টা করছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

২০০৫ সালে মানিকের ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর। শুধু তাই নয়, এতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খানও।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office