| রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ৪৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
বাজুক তোমার বীণা নবীন সুরে
শিকাগোর সেই মহাধর্মসম্মেলন ,বীর সন্যাসী দিলে বরাভয়
চমকিত সব বিশ্বজন ,ভারত মাতার গাইলে যে জয়
বেদান্ত কথা অমিয় গাঁথা ,শুনিল বিশ্ব মুগ্ধতায়
মহামিলনের সাগর ভারত ,এখানে কোনো বিভেদ নাই
ধর্ম সকল একপথে ধায় ,নদী যেমন সাগর পানে
ভারত ধর্ম বেদের মন্ত্র ,সব ধর্মেরই পাশে টানে
সহিষ্ণুতা,সৌভাতৃত্ব সমন্বয়ে র মহান বানী
করিয়া চয়ন রাখিলে বিশ্বে ,বেদের মন্ত্র রত্নখনি
তোমার আবির্ভাবের সেই শুভদিন ,আবার আসে
সব বিভেদ আর অসহিষ্ণুতার ,অবসানের নব আশ্বাসে
জাগবে ভারত আবার ফিরে ,নতুন ছন্দে ,ঘুরে ফিরে
বিবেকানন্দ তোমার বীণা আবার বাজুক নবীন সুরে