শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বৈঠকে হাসিনা-মোদি

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৭ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বৈঠকে হাসিনা-মোদি

বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন। শনিবার (২৭ মার্চ) বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আসেন মোদি। এ সময় তাকে অভ্যর্থনা জানান শেখ হাসিনা।

বৈঠকে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সইয়ের জন্য তৈরি হওয়া সমঝোতা স্মারকগুলো হচ্ছে- ব্যবসা-বাণিজ্যে শুল্ক দূর করা, তথ্য ও প্রযুক্তিখাতে যোগাযোগ বৃদ্ধি, পরিবেশগত সুরক্ষা তথা দুর্যোগ প্রশমনে সহযোগিতা এবং রাজশাহী শহরে খেলার মাঠ নিয়ে দুটি প্রকল্প।

সূত্র বলছে, প্রায় আধা ঘণ্টাব্যাপী দুই শীর্ষ নেতা দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন। পরবর্তী সময়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা স্মারক সই হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই শীর্ষ নেতার বৈঠকে কানেক্টিভিটি তথা যোগাযোগের ওপর জোর দেবে ঢাকা। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তঃবাণিজ্য বাড়াতে সড়ক, রেল ও নৌপথ ছাড়াও সমুদ্র যোগাযোগের বিষয়গুলো উপস্থাপন করা হবে। সামনের দিনগুলোতে দুই বন্ধুপ্রতিম দেশের পথচলা এবং করোনাভাইরাস মোকাবিলাসহ রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলোচনা শেষে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে সাতটি প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে। সেগুলো হলো- শিলাইদহের সংস্কার করা কুঠিবাড়ি, মেহেরপুরের মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গের নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক, মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসমাধি, বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া ১০৯টি অ্যাম্বুলেন্স হস্তান্তর, চিলাহাটি-হলদিবাড়ী রুটে যাত্রীবাহী ট্রেন চালু, দুটি সীমান্ত হাট চালু এবং স্মারক ডাক টিকিটের মোড়ক উন্মোচন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office