শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিআরটিসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন

  |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিআরটিসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন

২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে। বিআরটিসি তৃতীয় বারের মতো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় যাত্রী সেবা প্রদান করতে যাচ্ছে। আজ মেলা প্রাঙ্গন থেকে বিআরটিসি’র বাস চলাচলের শুভ উদ্বোধন করেন বিআরটিসি’র চেয়ারম্যান জনাব মোঃ তাজুল ইসলাম (অতিরিক্তি সচিব)।
কুড়িল বিশ্বেরোড, খেজুর বাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ০৮:০০ টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসি বাস ছেড়ে যাবে। মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌছে দিবে বিআরটিসি। প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২০০ বাস চলাচল করবে। কুড়িল বিশ্বরোড হতে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুর বাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ হতে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা।
মেলায় আগত দর্শনার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করনের লক্ষে চেয়ারম্যান, বিআরটিসি’র প্রত্যাশা নির্দেশনায় মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নির্দিষ্ট রুটগুলোতে বিআরটিসি’র শ্যাটল বাস সার্ভিস অব্যাহত থাকবে।

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office