শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ৩২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মদন(৪৫) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। শনিবার রাত একটায় উপজেলার চান্দাইকোনা গরুহাটি সংলগ্ন এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মদন বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোড়া গ্রামের গোপালের ছেলে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্য শহীদুল ইসালাম জানান, শনিবার রাতে নরসিংদী জেলার বাবুরহাট থেকে কাপড় বোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জ যাচ্ছিল। পথে ট্রাকটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গরুহাটি সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাছের খাদ্য বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাপড় বোঝাই ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে যানটিতে আগুন ধরে যায়। এতে ট্রাকচালক মদন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরে রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে থানা পুলিশ ও ষোল মাইল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office