শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

রাফা থেকে ফিলিস্তিনীদের জোরপূর্বক সরিয়ে নেয়ার কাজে পক্ষ নেবে না জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাফা থেকে ফিলিস্তিনীদের জোরপূর্বক সরিয়ে নেয়ার কাজে পক্ষ নেবে না জাতিসংঘ

সংগৃহীত ছবি

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বসবাসরত ফিলিস্তিনীদের জোরপূর্বক সরিয়ে নেয়ার কাজে জাতিসংঘ কোন পক্ষ নেবে না।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র সোমবার এ কথা জানিয়ে বলেছেন, গাজায় তাদের যাওয়ার মতো নিরাপদ কোন জায়গা নেই।

ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফায় অভিযানের জন্যে প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দেয়ার পর মুখপাত্র এ কথা বলেছেন।
জাতিসংঘ বলছে, বর্তমানে রাফায় প্রায় ১৪ লাখ ফিলিস্তিনী অন্যান্য এলাকা থেকে এসে আশ্রয় নিয়েছে।

নেতানিয়াহু এক সাক্ষাতকারে রাফা থেকে ফিলিস্তিনীদের নিরাপদে সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার কথা বলেছেন। কিন্তু তারা কোথায় যাবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।

রাফা থেকে ফিলিস্তিনীদের সরিয়ে নেয়ার কাজে জাতিসংঘ অংশ নেবে কিনা এ প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেছেন, বিশ^সংস্থা এ কাজে কোন পক্ষ নেবে না।

তবে তারা চান, যা কিছু করার তা আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই করা হবে।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office