শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

এআই চাকরির ক্ষেত্রে হুমকি নয়!

তথ্যপ্রযুক্তি ডেক্স   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এআই চাকরির ক্ষেত্রে হুমকি নয়!

সংগৃহীত ছবি

চাকরির বাজারে ক্রমে মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। এতদিন প্রযুক্তি খাতের কোম্পানিগুলো এআই ব্যবহার করেছে। তবে এখন অন্যান্য খাতের কোম্পানিতেও এর ব্যবহার দিন দিন বাড়ছে। যা মানুষের কাজ কেড়ে নেবে কি না, এ নিয়ে বিস্তর তর্কবিতর্ক চলছে বিশ্বজুড়ে।

যদিও আইবিএম ইন্ডিয়ার (দক্ষিণ এশিয়া) ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ প্যাটেলের দাবি কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি খাওয়ার চেয়ে বেশি চাকরি দেবে। তিনি মনে করেন, নতুন প্রযুক্তি যখন বাজারে আসে তখনই চাকরি হারানোর ভয় জেকো বসে। কিন্তু বাস্তবে দেখা যায়, নয়া প্রযুক্তি নতুন-নতুন চাকরি তৈরি করে।

তিনি বলেন, আমি এটা বিশ্বাস করি যে কৃত্রিম মেধার জন্য যত চাকরি যাবে, তার চেয়ে অনেক বেশি নতুন নিয়োগের সুযোগ তৈরি হবে। উদাহরণ হিসেবে তিনি ইন্টারনেটের প্রসঙ্গ টেনে বলেন, ইন্টারনেট বেশ কিছু ক্ষেত্রে চাকরির সুযোগ কমিয়েছে। তবে ওয়েব পাবলিশিংসহ নেট দুনিয়ায় অনেক বেশি চাকরির সুযোগ তৈরি করেছে।

এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও এমনটা হবে বলে আশাবাদী আইবিএম এই কর্মকর্তা। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে ওয়েব ডিজাইন, ডেটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব পাবলিশিংয়ের দুনিয়ায় অনেক বেশি নিয়োগ হবে। তবে নতুন নিয়োগের জন্য নিজের দক্ষতা বাড়ানো দরকার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office