শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

অনিন্দিতা সেন-এর কবিতা ‘গোষ্ঠী স্মৃতি’

  |   সোমবার, ১৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ২২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অনিন্দিতা সেন-এর কবিতা ‘গোষ্ঠী স্মৃতি’

অনিন্দিতা সেন-এর কবিতা ‘গোষ্ঠী স্মৃতি’

এক জন্মে এক বাংলা, অপর জন্মে আর এক!
গোষ্ঠী স্মৃতির নীরব সাক্ষী যখন…
জাতিস্মর বলা ভুল নয়!
খুলে রেখে আসা পায়রার বাক্স
পালিয়ে আসার সময়…

স্বপ্নের দিগন্তে এখনো যেন
পায়রা উড়ে বেড়ায়!
নৌকা বেয়ে স্কুলে যাওয়ার কাল
তেল কই আর কাচকি মাছের ঝাল
আনসার বাহিনীর আতঙ্কের রেশ
রানু পিসির উদ্বাস্তু ট্রেনে
পুরুষের বেশ
রাজনীতি এখন এককে গাঁথে রাষ্ট্রকে
চেতনায় বাঁধা দেশ…

স্মৃতিমেদুরতার কোমলগান্ধার
প্রজন্ম থেকে প্রজন্মে!
এপাশের পাখি উড়ে ওপাশে যায়
ওপাশের মোরগের ডাকে ঘুম ভাঙে এপাশের!
আমার হোমল্যান্ড আর হোস্টল্যান্ড দিয়ে
ছলাৎ ছলাৎ ডাউকি নদীর জল
বয়ে নিয়ে যায় তীরবর্তী ভূমির বাতাস আর
যাপিত জীবনের স্মৃতির আদল!
দৃশ্যের ধ্বংস হয়, ধ্বংসের দৃশ্য থেকে যায়!

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office