শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে বাড়ির মালিকের ছেলেকে হত্যা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৯ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ৫০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে বাড়ির মালিকের দশ বছরের ছেলেকে হত্যা করেছে এক ভাড়াটিয়া। নিহত শিশুটির নাম রাজা। রবিবার (২৮ মার্চ) রাত ১২টায় আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের চৌরাস্তা এলাকার কালাম মাদবরের বাড়ি থেকে নিহত রাজার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সন্ধ্যায় রাজাকে অপহরণের কথা জানিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ভাড়াটিয়া আরিফুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত ওই ভাড়াটিয়ার স্ত্রী লিজা আক্তারকে আটক করেছে পুলিশ।

নিহত রাজা আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের চৌরাস্তা এলাকায় কালাম মাদবরের ছেলে। রাজা হলিক্রিসেন্ট স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন, পাবনার সুজানগর থানার ভাতশালা গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ও তার স্ত্রী লিজা (২২)। তারা এক মাস আগে এই বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে পার্শ্ববর্তী পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় চা খাওয়ার কথা বলে আরিফুল শিশু রাজাকে ডেকে নিয়ে যায়। পরে রাজাকে হত্যা করে তার মরদেহটি বস্তাবন্দী করে বাসার বারান্দায় রেখে পালিয়ে যায় ভাড়াটিয়া আরিফ। পরে রাজার বাবাকে ফোন করে ৫০ লাখ টাকা নিয়ে উত্তরায় যেতে বলেন আরিফ।

রাজার বাবা আজাদ বলেন, সন্ধ্যা থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি আরিফ চা খাওয়ার জন্য রাজাকে নিয়ে গেছে। পরে তার স্ত্রী স্বীকার করে রাজার বস্তাবন্দী মরদেহটি বারান্দায় রাখা আছে। এসময় রাজার মুখের ভেতরে পুরোনো সাদা কাপড় ছিল। জুতার ফিতা দিয়ে পা ও গলা বাঁধা ছিল।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে অভিযুক্ত আরিফের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office