শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে ফিলিস্তিনের সদস্য পদের বিরুদ্ধে মার্কিন ভেটোর নিন্দা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতিসংঘে ফিলিস্তিনের সদস্য পদের বিরুদ্ধে মার্কিন ভেটোর নিন্দা হামাসের

সংগৃহীত ছবি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাস জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের নিন্দা জানিয়েছে। খবর এএফপি’র।

গাজা উপত্যকার শাসকদের এক বিবৃতিতে বলা হয়,‘হামাস জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রদানের খসড়া প্রস্তাবের বিষয়ে নিরাপত্তা পরিষদে আমেরিকান ভেটোর নিন্দা জানায়।’

ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূখ-ে যুদ্ধের কারণে নিহতের সংখ্যা বেড়েই চলায় ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে এমন প্রস্তাব উত্থাপন করা হয়।

এ বিষয়ে ভোটাভুটির প্রাক্কালে ইসরাইলের প্রধান মিত্র এবং সামরিক সহযোগী যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ প্রত্যাশিত ছিল। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল পাল্টা হামলা শুরু করে। ছয় মাসেরও বেশি সময় ধরে তা অব্যাহত রয়েছে।

আলজেরিয়া উত্থাপিত এ খসড়া প্রস্তাবের পক্ষে ১২টি দেশ ভোট দিয়েছে। ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে। সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেয়ার সুপারিশ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office